পুজোর  আগের রাজ্যে ২ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শাসক বিজেপি বা বিরোধী তৃণমূল এখনও প্রার্থী ঘোষণা করেনি।  ভোটের লড়াইয়ে সবার আগে ২ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস।

রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মহম্মদ আব্দুল্লাহিল কাফি-র নাম ঘোষণা করা হয়।নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী  মিলন প্রধান। AICC-র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২ বিধানসভা কেন্দ্রের জন্য তাঁর প্রার্থীপদ অনুমোদন করেছেন।

 

 শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় নন্দীগ্রাম আসনটি শূন্য হয়েছে। রেজিনগর আসনটি খালি হয়েছে হুমায়ুন কবীরের পদত্যাগের পর। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হূমায়ূনের পু্ত্র গোলাম নবি আজাদ। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি  লডাই হতে পারে। কারণ বিজেপি তৃণমূলের পাশাপাশি বামও প্রার্থী দেবে। একদা শক্ত হাঁটি এই জেলা ২ কেন্দ্রে আদেই জিতেছে কংগ্রেস। এবার রেজিনগরের কংগ্রেস লড়াইয়ে নামল।

 

শুভেন্দু অধিকারী  আসন ছেড়ে দেওয়ায় এই নির্বাচন হতে চলেছে। কোন দল কাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের   মা হাসিরানি  রথের । সেখান কংগ্রেস প্রার্থী করল স্থানীয় নেতা প্রার্থী  মিলন প্রধানকে।

 

 

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তার আগেই  দুই আসনের  প্রার্থী ঘোষণা করে ভোটের উত্তাপ বাড়িয়ে দিল হাত শিবির।