ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে ৯৬.০৪ শতাংশে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোটদানের এই পরিসংখ্যান কেবল রাজ্যের মধ্যে নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এর আগে কোনও বিধানসভা নির্বাচনে একটি জেলায় এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কার্যত দেখা যায়নি।
Sponsored

জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিই অভাবনীয় সাফল্যের মুখ দেখেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে শীতলকুচি, যেখানে ভোট পড়েছে ৯৭.৫৩ শতাংশ। এছাড়া মেখলিগঞ্জে ৯৬.৮৭ শতাংশ, সিতাইয়ে ৯৬.৫৪ শতাংশ এবং দিনহাটায় ৯৫.৭ শতাংশ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পিছিয়ে নেই মাথাভাঙা (৯৫.৯৬ শতাংশ), নাটাবাড়ি (৯৫.৮২ শতাংশ) এবং তুফানগঞ্জও (৯৫.৩৯ শতাংশ)। কোচবিহার উত্তর ও দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে ৯৫.৪৫ এবং ৯৪.৭৬ শতাংশ ভোট পড়েছে। শতাংশের নিরিখে কোচবিহার দক্ষিণ বিধানসভা জেলার মধ্যে সামান্য পিছিয়ে থাকলেও, তা রাজ্যের গড় হারের তুলনায় যথেষ্ট বেশি।
কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব এই বিপুল ভোটদান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, এবার জেলায় রেকর্ড সংখ্যক ভোট পড়ার নেপথ্যে সাধারণ মানুষের বিশেষ আগ্রহ কাজ করেছে। দীর্ঘ সময় ধরে ভোট দিতে না আসা মানুষরাও এবার বুথমুখী হয়েছেন। বিশেষ করে বহু পরিযায়ী শ্রমিক এবং তরুণ ভোটার এবার গ্রামে ফিরে গণতান্ত্রিক উৎসবে শামিল হয়েছেন বলে মনে করছে প্রশাসন। সামগ্রিকভাবে নির্বিঘ্ন ভোটদান এবং মানুষের ব্যাপক উপস্থিতি কোচবিহারকে দেশের ভোটচিত্রের মানচিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আরও পড়ুন - ‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
2h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
10h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
11h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
12h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
13h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
13h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
14h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
17h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
18h ago
