উচ্চমাধ্যমিকের (HS Examination) তৃতীয় সেমেস্টার (3rd Semester) পরীক্ষা শুরু ২১ সেপ্টেম্বর । পরীক্ষা (Exam) শুরুর আগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি এবং পরীক্ষার দায়িত্ব নিয়ে একাধিক নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্ন ফাঁসের মতো ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মী ছুটি নিতে চাইলে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে আগাম অনুমতি নিতে হবে। অনুমোদন পাওয়ার পরেই ছুটি মঞ্জুর করা যাবে।
এছাড়াও শিক্ষক-আধিকারিক দম্পতির ক্ষেত্রে বিশেষ নিয়ম করা হয়েছে। কোনও দম্পতির দু’জনেই যদি সরকারি বা আধা-সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তা হলে পরীক্ষার দিনগুলিতে তাঁদের মধ্যে শুধুমাত্র একজন ছুটি নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সন্তানের পরীক্ষা কেন্দ্র নিয়ে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তানের পরীক্ষা কেন্দ্র যদি তাঁর কর্মরত স্কুলেই পড়ে, তা হলে ওই শিক্ষক বা কর্মী পরীক্ষার সঙ্গে যুক্ত কোনও দায়িত্ব পালন করতে পারবেন না।সংসদের তরফে এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে পরীক্ষার সময় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
















