মঙ্গলবার থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার কমিশনের তরফে প্রথম দফার কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। গত ২১ জানুয়ারি চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের প্রায় এক মাস পর কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হওয়ায় স্বস্তিতে চাকরিপ্রার্থীদের বড় অংশ।
Sponsored

কমিশন জানিয়েছে, প্রথম দফায় মোট সাতটি বিষয়ের কাউন্সেলিং হবে। দুটি অর্ধে ভাগ করা হয়েছে পুরো প্রক্রিয়াটিকে। প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় দফার প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টো থেকে। বিশেষ ভাবে জানানো হয়েছে যে, একই দিনে এবং একই সময়ে তিনটি পর্যন্ত বিষয়ের কাউন্সেলিং চলতে পারে।
সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে চাকরিপ্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে কাউন্সেলিংয়ের জন্য প্রয়োজনীয় ‘ইনটিমেশন লেটার’ ডাউনলোড করতে পারবেন। ওই দিনই স্কুলভিত্তিক ও ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। তবে কাউন্সেলিংয়ের সঠিক ক্রম বা সিকোয়েন্স পরবর্তী সময়ে জানানো হবে।
প্রথম দফার সূচি:
• ২৪ ফেব্রুয়ারি (সকাল ১০:৩০): নৃবিজ্ঞান (অ্যানথ্রোপলজি), হোম সায়েন্স এবং মিউজিক (বাংলা মাধ্যম)।
• ২৪ ফেব্রুয়ারি (দুপুর ২:০০): সাঁওতালি (সাঁওতালি ও বাংলা মাধ্যম)।
• ২৫ ফেব্রুয়ারি (সকাল ১০:৩০): অ্যাকাউন্টেন্সি (বাংলা মাধ্যম)।
• ২৫ ফেব্রুয়ারি (দুপুর ২:০০): অ্যাকাউন্টেন্সি (হিন্দি ও উর্দু মাধ্যম), অ্যাগ্রোনমি এবং ফিজিক্যাল এডুকেশন (বাংলা মাধ্যম)।
উল্লেখ্য, ভেরিফিকেশনের সময় বাংলা বা ইংরেজির মতো প্রধান বিষয়গুলি আগে থাকলেও, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় সেই বিষয়গুলি না থাকায় কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে এসএসসির তরফে জানানো হয়েছে, এটি কেবল প্রথম দফার সূচি। অন্যান্য বাকি বিষয়গুলির কাউন্সেলিং কবে হবে এবং কতদিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা হবে, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হবে।
আরও পড়ুন - অনন্য নজির! আন্তর্জাতিক ক্রীড়া-মঞ্চে পদক জয় মন্ত্রী বীরবাহার মা প্রাক্তন বিধায়ক চুনিবালার
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
7h ago
More from রাজ্য
View All →
স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
7h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
8h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
11h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
18h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago
