উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি)। মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। আগামী ৩০ জুন কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশে ওই দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে। প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সেখানে স্বয়ং ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ভোটগণনার পরে রাজ্যে কী পরিস্থিতি হবে এবং কীভাবে ‘বিজয়োৎসব’ করা হবে, সেই নিয়ে ইঙ্গিত দিতে গিয়ে অভিষেক বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” এই মন্তব্যকে উস্কানিমূলক দাবি করে পরবর্তী সময়ে সল্টলেকের সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের হয়। ওই মামলার তদন্তভার হাতে নিয়ে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে নোটিশও ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দফতর ভবানী ভবনে ডেকে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদকে। এবার সেই বিতর্কিত মন্তব্যের অডিও ক্লিপের সত্যতা যাচাই করতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা বা ‘ভয়েস স্যাম্পল’ সংগ্রহ করতে চাইছে সিআইডি।
প্রসঙ্গত, গত কয়েক দিনে কেন্দ্রীয় ও রাজ্যের একাধিক তদন্তকারী সংস্থার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। গত ১১ জুন দিল্লি থেকে ফিরেই সই-কাণ্ডের একটি মামলায় ভবানী ভবনে প্রথম বার হাজিরা দেন তিনি। সে দিন সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। এর পরে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডির জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে।
আরও পড়ুন- ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর
_
_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
1h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
9h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
10h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago





