রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ, সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar, Nadia)। শনিবার সকালে কৃষ্ণনগরের ১৩ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি সংলগ্ন দিঘির জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। খবর ছড়িয়ে পড়তেই দিঘির ঘাটে ভিড় জমে যায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত যুবককে এর আগে ওই এলাকায় দেখা যায়নি। তিনি কীভাবে সেখানে পৌঁছলেন তা স্পষ্ট নয়। কোতোয়ালি থানার পুলিশ দিঘি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar Hospital) পাঠায়। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।