ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয়

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি জেলার আরামবাগের ছ’জন বাসিন্দা। সোমবার দুপুরে আরামবাগের মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁরা এই আবেদনপত্র জমা দেন। বিশেষ ভাবে নজর কেড়েছে তাঁদের প্রতিবাদের ধরণ; নিজেদের শরীরের বিভিন্ন অংশে নাগরিকত্বের যাবতীয় পরিচয়পত্র ও নথি সেঁটে তাঁরা এদিন দফতরে হাজির হয়েছিলেন।
Sponsored

প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীরা সকলেই আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের অভিযোগ, ওই ওয়ার্ডের প্রায় ২০৬ জনের নাম এসআইআরএ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট পরিবারের সদস্যরাও রয়েছেন। তাঁদেরই মধ্যে ছ’জন এদিন চরম পথ বেছে নেওয়ার কথা জানান।
আবেদনকারীদের মধ্যে অন্যতম তাইবুন্নেসা বেগম। তিনি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা হিসেবে ২০ বছর এবং সামগ্রিক ভাবে ৩৪ বছর শিক্ষকতা করেছেন। তাঁর স্বামী আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ। তাইবুন্নেসার ক্ষোভ, জীবনের সব নথিপত্র, পাসপোর্ট এবং সরকারি চাকরির পেনশন থাকা সত্ত্বেও তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মহকুমা শাসকের দফতরের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে এই হয়রানি আমরা সহ্য করতে পারছি না। পরাধীনতার গ্লানি নিয়ে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করাই শ্রেয়।
তাঁদের সঙ্গে এদিন সংহতি জানাতে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী। আবেদনকারীদের ভয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থই হলো ডিটেনশন ক্যাম্পে পাঠানো। এই আশঙ্কা থেকেই তাঁরা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, ভোটের মুখে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে। নাগরিকত্ব নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। পাল্টা জবাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব সংকটে দেখে ভীত, তাঁরা কেবল মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন - নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
8h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
16h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago
More from রাজ্য
View All →
“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
22h ago
