'ভয় আউট ভরসা ইন' স্লোগান নিয়ে রাজ্যে নতুন সরকারের প্রায় তিন মাস পূর্ণ হতে চলেছে, অথচ বাস্তব ছবিটা একেবারে উল্টো। ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা আশায় ছিলেন এবার হয়তো তাঁদের উপর আর হামলার ঘটনা ঘটবে না। কিন্তু পরিসংখ্যান বলছে তিন মাসের কম সময়ে অন্তত ১২ বার  হিংসার শিকার মেডিক্যাল কর্মীরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (Uttarbanga Medical College) হোক কিংবা মুকুন্দপুরের প্রাইভেট হাসপাতাল, জঙ্গিপুর, গঙ্গারামপুর, হাবরা, বিষ্ণুপুর, আসানসোল সর্বত্র একই ছবি। 

বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর মে মাসে পুরুলিয়ায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি কিশোরের মৃত্যু পর মহিলা চিকিৎসক ও বিএমওএইচ চূড়ান্ত নিগ্রহের শিকার হন। জঙ্গিপুর হাসপাতালেও ডাক্তারের উপর আক্রমণ হয়। বাদ যাননি হাসপাতালের নার্সিং কর্মীরাও। জুলাই মাসের রঘুনাথগঞ্জে রবী মৃত্যুর ঘটনায় আক্রান্ত হন মেডিকেল অফিসার। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন কমবেশি ডাক্তারদের উপর হেনস্থা গালিগালাজ মারধরের ঘটনা ঘটছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের (West Bengal Doctors Forum) প্রতিষ্ঠাতা ডাক্তার কৌশিক চাকি (Dr Kaushik Chaki) জানান, ২০১৭ সাল থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ডাক্তার স্বাস্থ্যকর্মীদের উপর যশোর বেশি হামলার ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী যতই বলুন ভয়ে আউট ফর্সা ইন, কিন্তু ডাক্তাররা কি সত্যি নির্ভয় কাজ করতে পারছেন? প্রতিমুহূর্তে চিন্তায় থাকছেন হাসপাতালের কর্মীরাও। স্বাস্থ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন কতটা কাজের কাজ হয় সেটাই দেখার।