সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত প্রাক গ্রীষ্মের আমেজ চলবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোলের (Dol Utsav) সকাল থেকে সূর্যের দাপট চওড়া হচ্ছে।। দুপুরের পর কালঘাম ছুটতে পারে রংপ্রেমী বঙ্গবাসীর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েছে যার ফলে অস্বস্তি বাড়ছে তাল মিলিয়ে।
Sponsored

দেশের বিভিন্ন প্রান্তে চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ চলবে। সপ্তাহের শেষের দিকে উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





