Site Logo

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

EBBS Desk·
শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে সঙ্গী করেই রবিবার কাঁথির শান্তিকুঞ্জের সামনে এক অভিনব দৃশ্য ধরা পড়ল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে দমদম থেকে ব্রোঞ্জের বাঘের মূর্তি নিয়ে সটান হাজির হলেন এক বিজেপি সমর্থক।

Sponsored

Sranchi In Article

রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের অন্দরে এবং বাইরে সাজ সাজ রব। প্রিয় নেতাকে একঝলক দেখতে কিংবা শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। সেই ভিড়েই নজর কাড়লেন দমদমের বাসিন্দা উত্তম দাস। তাঁর হাতে ধরা একটি চকচকে ব্রোঞ্জের বাঘের মূর্তি। উত্তমের দাবি, লড়াই আর সাহসিকতার মেজাজে তাঁর প্রিয় নেতা শুভেন্দু অধিকারীই ‘বাংলার বাঘ’। সেই ভাবনা থেকেই মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার হিসেবে এই মূর্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন সকাল থেকেই শান্তিকুঞ্জের পরিবেশ ছিল উৎসবমুখর। কেউ হাতে ফুলের তোড়া নিয়ে এসেছেন, কেউ আবার শঙ্খ বাজিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে আর্শীবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। তারই মাঝে ব্রোঞ্জের ওই বিশাল বাঘের মূর্তি ঘিরে পথচলতি মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়। অনেকেই দাঁড়িয়ে পড়েন মূর্তির কারুকার্য দেখতে।

আরও পড়ুন - বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →