Site Logo

তিরাট কোলিয়ারিতে ইসিএলের উচ্ছেদ নোটিশ, ক্ষুব্ধ বিজেপিও

EBBS Desk··1 min read
তিরাট কোলিয়ারিতে ইসিএলের উচ্ছেদ নোটিশ, ক্ষুব্ধ বিজেপিও

তিরাট কোলিয়ারির জমি ও কোয়াটাররে এবার উচ্ছেদ নোটিশ ধরালো ইসিএল। স্বাভাবিকভাবেই এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। তিরাট কোলিয়ারি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। এদিকে ইসিএলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি নেতারাও। ভোটের আগে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের নির্দেশেই আজ শয়ে শয়ে পরিবারকে ভিটেমাটি ছাড়া করার চক্রান্ত চলছে। নির্বাচনের সময় বিজেপি নেতারা ভোট চাইতে এসে ‘আগে পুনর্বাসন, পরে কাজ’—এর ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোট মিটতেই সেই চেনা রূপ প্রকট হয়েছে। পুনর্বাসনের কোনো সুষ্ঠু ব্যবস্থা না করেই, বিকল্প মাথা গোঁজার ছাদ না দিয়ে কীভাবে একটি কেন্দ্রীয় সংস্থা এভাবে নোটিশ ঝোলাতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এটাই কি বিজেপির 'সবকা সাথ, সবকা বিকাশ'? গরীবের পেটে লাথি মেরে আর মাথার ছাদ কেড়ে নিয়ে কোন কর্পোরেট বন্ধুদের স্বার্থরক্ষা করতে চাইছে বিজেপি শিবির?

Sponsored

Sranchi In Article

 তিরাট নয়, পশ্চিম বর্ধমান জেলা জুড়েই স্থানীয় বিজেপি নেতারা উচ্ছেদ নিয়ে চাপে পড়েছেন। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রয়েছে ইসিএল, সেইল, রেলের জমি। সেখানে কয়েক দশক ধরে হাজার হাজার পরিবার বসবাস করে আসছে।বিধানসভা নির্বাচনের আগে ইসিএল যখন পাণ্ডবেশ্বরে উচ্ছেদ নোটিশ কোয়াটারে শাটিয়েছিল তা নিজে হাতে ছিঁড়ে দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। কুলটিতেও একই ঘটনা ঘটিয়েছিলেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার।

Sponsored

Merlin In Article

সরকার বদলের পরই কেন্দ্রীয় সংস্থাগুলির বাদশাহী মেজাজ। সেইলের অধিনে থাকা ইস্কো কর্তৃপক্ষ নির্বিচানে বার্নপুর শহরে বুলডোজার চালিয়েছে। কেন্দ্রের এই ঘটনায় মুখ পুড়ছে স্থানীয় বিজেপি নেতাদের। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ইসিএল যা নোটিস দিচ্ছে দিক। প্রকৃত গরিব মানুষের কাছ থেকে কোয়ার্টার কেড়ে নিতে দেব না। 

Sponsored

Shyam Sundar In Article

ইসিএলের এই নোটিশের পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খনি অঞ্চলের কোয়ার্টার ও জমিতে পুরুষানুক্রমে বসবাসকারী পরিবারগুলি এখন দিশেহারা। ক্ষুব্ধ শ্রমিক ও বাসিন্দাদের স্পষ্ট হুঁশিয়ারি, এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়া হবে না।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →