মঙ্গলবার সাতসকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি অভিযান (ED raid in WB)। মঙ্গলবার ৮ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, টাকার বিনিময়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে একটি চক্র কাজ করত। তারই তদন্তে এই হানা। উত্তর ২৪ পরগনার বনগাঁ, কলকাতা-সহ ৮ জায়গায় হানা দিয়েছে ED। 

জানা গিয়েছে, আর্থিক লেনদেনের উৎস খুঁজতে গিয়ে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের নথিপেয়েছে ইডি (ED)।অভিজিৎ এবং রাহুল নামে দুই অভিযুক্তের বনগাঁর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। তবে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।।