শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী দিনের পেশাদার পাঠ্যক্রমের আঙিনায় পা রাখার আগে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে পড়ুয়া ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Sponsored

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং সংসদীয় বিষয় সংক্রান্ত দফতরের মাননীয় মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কোয়ান্টিটি বা সংখ্যা বাড়াতে গিয়ে শিক্ষার গুণগত মান বা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। কোয়ালিটি নিশ্চিত না করে শুধু সংখ্যার পেছনে ছুটলে তা সাময়িকভাবে বাণিজ্যিক লাভ দিলেও সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে ধসিয়ে দেয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কর্পোরেশনে ইন্টারভিউ নেওয়ার সময় এম.টেক করা ছেলেমেয়েরাও সামান্য বেতনে চুক্তিতে কাজ করতে আসছে। মন্ত্রী আরও জানান, বিগত কয়েক বছরে বিজ্ঞান ও অর্থনীতির মতো বিষয় পড়ার আগ্রহ কমছে এবং উচ্চমাধ্যমিকের বদলে এখন দশম শ্রেণী পাস করেই পড়ুয়াদের বাইরে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে, যা নিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বড়সড় আলোচনা ও পরিবর্তনের প্রয়োজন।
Sponsored

রাজ্যে নতুন শিল্পবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস দিয়ে ডঃ শঙ্কর ঘোষ বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার রাজনীতি কম এবং উন্নয়ন বেশি করতে চাইছে। ইনভেস্টর বা বিনিয়োগকারীদের জন্য এমন এক পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমাদের ছেলেমেয়েরা শুধু এ রাজ্যে পড়াশোনাই করবে না, ভবিষ্যতেই এখানেই কাজের সুযোগ পাবে। এছাড়াও বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরিয়েন্টেড কাজের ওপরেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
Sponsored

অনুষ্ঠানে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন এপিএআই (APAI)-এর সাধারণ সম্পাদক, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী। তিনি পড়ুয়া ও অভিভাবকদের উদ্দেশে বলেন, বাচ্চাদের ওপর জোর করে ক্যারিয়ার চাপিয়ে দেবেন না। যার যেটা ভালো লাগে, যেটার প্রতি প্যাশন আছে, সেই কোর্সটাই বেছে নেওয়া উচিত। তিনি আরও বলেন, আগে হাজার হাজার পড়ুয়া পড়াশোনার জন্য ভিন রাজ্যে চলে যেত। ১৯৯৯ সালে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১৪টির মতো প্রতিষ্ঠান গড়ে তুলে টেকনো ইন্ডিয়া গ্রুপ সেই স্রোত কিছুটা আটকাতে পেরেছিল। তবে বিগত দিনে রাজ্যে শিল্প না হওয়া এবং চাকরি না পাওয়ার কারণে পড়ুয়াদের মনে যে ফ্রাস্ট্রেশন বা হতাশা তৈরি হয়েছিল, তা নতুন সরকারের দিশা ও কাজ করার ধরণে কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ ও ‘বিকশিত বেঙ্গল’ গড়ার লক্ষ্যে এবং বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টেকনো ইন্ডিয়া গ্রুপ কর্তৃপক্ষ এই সুদূরপ্রসারী উদ্যোগের অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আসা অগণিত ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করা এবং সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করাই এই মেলার মূল লক্ষ্য। আগামী ৭ই জুলাই থেকে শুরু হতে চলা মূল কাউন্সেলিং-এর আগে এই মেলা পড়ুয়াদের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদেরা।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
Just now

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
8h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
9h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago





