আজ 'অমর একুশে'-র অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান, বিকেলে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

'ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর'- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ দেশপ্রিয় পার্কে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা গান কবিতায় ভাষা আন্দোলনকে স্মরণের পাশাপাশি এদিন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানও অনুষ্ঠিত হবে। সাহিত্য ও সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন।
Sponsored

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে জড়িয়ে বাঙালির প্রাণের প্রিয় বাংলা ভাষার দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি , আন্দোলন আর সালাম-জব্বর- বরকতদের আত্মবলিদানের রক্তাক্ত স্মৃতি। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে আয়োজিত ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে বাংলা ভাষা। অন্যান্য বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে 'অমর একুশে' স্মরণ অনুষ্ঠিত হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





