Site Logo

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

EBBS Desk·
একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ করছে কমিশন। এত লুকোচুরি কেন, প্রশ্ন করছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল। রবিবার পর্যন্ত জানা গেছিল চারটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে খবর, সোমবার রাতের মধ্যেই নাকি আরও দুটি তালিকা প্রকাশিত হয়েছে।। যদিও কত নাম বাদ গেল তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। নির্বাচন কমিশন (ECI )সূত্রে খবর ষষ্ঠ তালিকায় নাকি তিন লক্ষ ভোটারের নাম রয়েছে।

Sponsored

Sranchi In Article

ফেব্রুয়ারি মাসে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter list) তিনটি ক্যাটাগরি ছিল। মীমাংসিত (বৈধ ভোটারদের তালিকা), বিবেচনাধীন (Adjudication) ও ডিলিটেড। সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তত্ত্বাবধানে ধাপে ধাপে অ্যাডজুডিকেশন নিষ্পত্তি করা হচ্ছে। ২৩ মার্চ মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। তারপর ২৭ মার্চ দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় গভীর রাতে। বলা হয়েছিল এরপর থেকে প্রতিদিনই তালিকা প্রকাশ। কিন্তু গোটা বিষয়টা এতটাই নিঃশব্দে করছে কমিশন যে কার নাম থাকছে কার বাদ যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ভোটাররা। বেশিরভাগ সময় কমিশনের ওয়েবসাইট কাজ করছে না। পঞ্চম তালিকা প্রকাশের পর তারই অতিরিক্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সূত্রের খবর এখনও পর্যন্ত ৪২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। খসড়া তালিকা থেকে ধরলে এখনও পর্যন্ত ৮১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তবে নির্দিষ্ট করে সংখ্যাটা কিছুতেই জানানো হচ্ছে না। কমিশনের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের খবর মিলেছে।। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে গিয়ে বাইরে থেকে ভোটার বাংলায় প্রবেশের চেষ্টা করানো হচ্ছে বলে নিজে অভিযোগ তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবি,ফর্ম-৬-কে কাজে লাগিয়ে বাংলায় বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। এইভাবেই আগে মহারাষ্ট্র -হরিয়ানা-দিল্লির মতো রাজ্য তারা দখল করেছে, আর এবার বাংলাও একই পন্থা অবলম্বন করতে চাইছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

5h ago

More from রাজ্য

View All →