Site Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

EBBS Desk·
স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায় পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। জানা গিয়েছে সাংসদ-আইনজীবীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটি পুরোনো ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে হয়েছে। পাশাপাশি বিজেপির অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে 'অশালীন' ও 'কুরুচিকর' মন্তব্য করেছেন কল্যাণ। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

রাজনৈতিক মহলে সাধারণত ঠোঁটকাটা বলেই পরিচিত কল্যাণ। শ্রীরামপুর পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল সাংসদের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানো এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, জনসমক্ষে কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করেছেন তৃণমূল সাংসদ। যদিও এই ঘটনা আজ থেকে পাঁচ বছর আগেকার। এখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই পুরনো মামলা টেনে এনে ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে বলে ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →