বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই শপথ গ্রহণ করেন রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। প্রথম দিনের এই পর্বে মূলত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার জয়ী প্রার্থীদেরই প্রাধান্য ছিল।
এদিন বিধানসভার কর্মসূচি শুরু হতেই প্রথমে মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথবাক্য পাঠ করেন। প্রোটেম স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান। সরকারি সূচি অনুযায়ী, প্রথম দফার এই শপথগ্রহণ প্রক্রিয়া চলে দুপুর দেড়টা পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেন। মূলত উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের বিধায়করাই এই দফায় শপথগ্রহণ সম্পন্ন করেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছেন আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র নেতা হুমায়ুন কবীর। তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এর ফলে তিনি যে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দিচ্ছেন, তা এদিন স্পষ্ট হয়ে গেল। এ ছাড়াও শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন এবং বায়রন বিশ্বাস।
প্রথম দফার পর দুপুর ২টো থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের শপথগ্রহণ। বিকেল ৪টে পর্যন্ত চলা এই দফায় নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জয়ী প্রার্থীরা শপথ নেন। বুধবার সব মিলিয়ে মোট ১৪৪ জন বিধায়ক বিধানসভার সদস্য হিসেবে যাত্রা শুরু করলেন। বিধানসভা সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারও নবনির্বাচিত বিধায়কদের এই শপথগ্রহণ প্রক্রিয়া চলবে। বাকি জেলাগুলির সদস্যদের সেদিনই শপথবাক্য পাঠ করানো হবে। এই পর্ব মিটলে আগামী শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে নতুন সরকারের কাজ শুরুর লক্ষ্যে বিধানসভায় এখন সাজ সাজ রব।
আরও পড়ুন- ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
