এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে ওঠা অভিযোগে ঘরে-বাইরে চাপের মুখে কেন্দ্রের বিজেপি সরকার। যে জ্ঞানেশকে সুষ্ঠু ভোট করানোর জন্য দরাজ শংসাপত্র দিয়েছিল পদ্মশিবির, তাদের শরিকদলের মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রীরাই এবার মুখ খুলছেন মুখ্য নির্বাচন কমিশনার। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লেখেন প্রাক্তনমন্ত্রী তথা আমলা রাজকুমার সিং। সেখানে সরাসরি আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।
‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনে এই বিস্ফোরক প্রতিবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এবার সুর চড়ালেন অবসরপ্রাপ্ত আইএএস তথা মোদি মন্ত্রিসভার প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী রাজকুমার সিং। নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, “আপনারা কি চান ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকুক?“ তাঁর অভিযোগ, এসআইআর-এ আইন লঙ্ঘন করা হয়েছে। খোলা চিঠিটিতে "সকল দেশবাসীর" উদ্দেশ্যে তিনি লেখেন, 'এসআইআর' (SIR)-এর ক্ষেত্রে জ্ঞানেশ কুমার এবং তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা যা করছেন, তা বোঝা প্রয়োজন। সিংয়ের দাবি, এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গোটা দেশের জন্য একযোগে এসআইআর চালানোর সিদ্ধান্ত আইনসম্মত নয়। তাঁর মতে, কোনও বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণের অনুমতি থাকলেই তাকে সাধারণ নিয়ম হিসেবে প্রয়োগ করা যায় না। খোলা চিঠিতে তিনি লেখেন, “বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদিত কোনও ব্যতিক্রম কখনওই সাধারণ নিয়মে পরিণত হতে পারে না।“
আরও পড়ুন: মোদি সরকারের হাতের পুতুল: জ্ঞানেশকে নিশানা খাড়্গের
২১ নম্বর ধারা উল্লেখ করে প্রাক্তন মন্ত্রী লেখেন, সেই অনুযায়ী কেবল বিশেষ ক্ষেত্রেই- লিখিত কারণ দর্শানোর সাপেক্ষে- কোনও নির্বাচনী এলাকা বা তার কোনো অংশের জন্য বিশেষ সংশোধনের (Special Revision) অনুমতি দেওয়া যেতে পারে। তাঁর মতে, পুরো দেশের জন্য এমন কোনও আদেশ জারি করা বেআইনি। তিনি লেখেন, "বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদিত কোনও ব্যতিক্রম কখনোই সাধারণ নিয়মে পরিণত হতে পারে না।"
















