বাংলাদেশি সন্দেহে পুশব্যাক! সুপ্রিম নির্দেশে দেশে ফিরলেন বীরভূমের চার বাসিন্দা

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পুশব্যাকের শিকার হওয়ার পর, দীর্ঘ এক বছরের আইনি লড়াই শেষে অবশেষে নিজের দেশে ফিরলেন বীরভূমের চার বাসিন্দা। বুধবার দুপুরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। ফিরে আসাদের মধ্যে রয়েছেন বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সুনালি বিবির স্বামী দানেশ শেখ। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তির হাওয়া পাইকর গ্রামের পরিবারগুলিতে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার পুশব্যাক প্রক্রিয়া এবং দেশের নাগরিকদের অধিকার রক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
Sponsored

অভিযোগ, গত বছরের জুন মাসে দিল্লি পুলিশ সুইটি বিবি, তাঁর দুই সন্তান এবং আরও কয়েকজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে। এরপর তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ। সেখানে গিয়ে তাঁরা অনুপ্রবেশের অভিযোগে আটক হন এবং দীর্ঘদিন জেলবন্দি ছিলেন বলে দাবি পরিবারের। এই ঘটনার পরই নাগরিকত্ব প্রমাণ এবং পরিজনদের ফিরিয়ে আনার দাবিতে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে একই মামলায় বীরভূমের বাসিন্দা সুনালি বিবি দেশে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। বুধবার তাঁর স্বামী দানেশ শেখসহ বাকি চারজনও দেশের মাটিতে পা রাখলেন।
Sponsored

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সমাজমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কঠোর হস্তক্ষেপের ফলেই এই চার ভারতীয় নাগরিক আজ দেশে ফিরতে পেরেছেন। দেশের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দাবি করেন, প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো নিয়ে কোনও আপত্তি থাকতে পারে না। কিন্তু ভারতীয় নাগরিকদের ভুলবশত অন্য দেশে পুশব্যাক করে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।
Sponsored

সাংসদ আরও জানান, গত ২২ মে দেশের শীর্ষ আদালত বাংলাদেশে আটকে থাকা এই ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও অবশেষে বুধবার তাঁরা দেশে ফিরেছেন। এই লড়াইয়ে যুক্ত থাকা আইনজীবীদেরও ধন্যবাদ জানান তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় পুশব্যাক প্রক্রিয়ার স্বচ্ছতা, নাগরিকদের পরিচয় যাচাইয়ের পদ্ধতি এবং মানবাধিকার রক্ষা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





