Site Logo

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

EBBS Desk·
৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের
ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের বিধায়ক ও নেতাদের ধৈর্য ধরে মানুষের পাশে থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসী বার্তা, “অপেক্ষা করুন, ৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না।”

এদিনের বৈঠকে অভিষেক অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে গায়ের জোরে ভোট লুঠ করা হয়েছে। কীভাবে এই ফলাফল হয়েছে, তা এখন সবার কাছে পরিষ্কার। ভোট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, চারদিকে ভাঙচুর চলছে এবং তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই কঠিন সময়ে বিধায়কদের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ, “কর্মীদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের মনোবল বাড়ানোই এখন প্রধান কাজ।”

অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, আমরা দীর্ঘ সময় বিরোধী দল হিসেবে লড়াই করেছি। বামেদের ৩৪ বছরের শক্তিশালী সরকারকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। জনমুখী কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানান, তৃণমূল সরকার রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য অসংখ্য কাজ করেছে। আবারও সেই মানুষের কাছেই যেতে হবে। তাঁর কথায়, “আমরা আরও বেশি করে মানুষের সঙ্গে থাকব। নতুন সরকারের শপথ হয়ে গেলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আমরা পথে নামব।”

দলের অন্দরে শৃঙ্খলা রক্ষাতেও কড়া অবস্থান নিয়েছেন অভিষেক। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল দেখবেন এবং তিনি নিজেও আগের মতোই সক্রিয় থাকবেন। তবে যারা নির্বাচনের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা ‘বিট্রে’ করেছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দল শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে এদিনের বৈঠকে জানানো হয়েছে। সব মিলিয়ে, হারের ধাক্কা কাটিয়ে কোমর বেঁধে ময়দানে নামার জন্য এখন থেকেই সুর বেঁধে দিলেন অভিষেক।

আরও পড়ুন- পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

9h ago

More from রাজ্য

View All →