‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত এক পথসভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন বিশিষ্টজনেরা। সংবিধান বাঁচানো এবং বাংলার সংস্কৃতি রক্ষার ডাক দিয়ে এই সভা থেকে দাবি করা হয়, বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাত বাংলার ভোটার তালিকায় কারচুপি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
Sponsored

গণমঞ্চের সদস্যদের অভিযোগ, বিজেপি একদিকে যেমন কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধ করছে, অন্যদিকে হুমায়ুন কবিরের মতো বিতর্কিত ব্যক্তিত্বদের সঙ্গে গোপন আঁতাত করে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। সভায় বক্তারা বলেন, হিন্দুদের প্রতি ভালোবাসা বিজেপির একটি রাজনৈতিক মুখোশ মাত্র, যার আড়ালে লুকিয়ে আছে স্বৈরাচারী মনোভাব। এসআইআর চক্রান্তের মাধ্যমে বাংলার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার যে বৃহত্তর পরিকল্পনা চলছে, সাধারণ মানুষকে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সৈয়দ তানভির নাসরিন, সুমন ভট্টাচার্য, রন্তিদেব সেনগুপ্ত, দেবজ্যোতি বসু, বর্ণালী মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, সুদেষ্ণা রায় ও নাজমুল হকের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবীরা তাঁদের বক্তব্যে বিজেপিকে ‘গণতন্ত্রের শত্রু’ বলে অভিহিত করেন। তাঁদের দাবি, সংবিধানকে তোয়াক্কা না করে বাংলাকে টুকরো করার যে চেষ্টা চলছে, সাধারণ মানুষ ব্যালটেই তার জবাব দেবেন।
রাজনৈতিক আলোচনার পাশাপাশি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও বিজেপির নীতির সমালোচনা করা হয়। সঙ্গীতশিল্পী সৈকত মিত্র ও অমিত কালির কণ্ঠে উঠে আসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের গান। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান রায়। সভা শেষে গণমঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও বাংলার সংহতি রক্ষা এবং বিজেপির এই ‘ষড়যন্ত্র’ ফাঁস করতে তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন জারি রাখবেন।
আরও পড়ুন- বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

জালিয়াতি রুখতে জন্ম-মৃত্যুর শংসাপত্র ব্যবস্থায় নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত রাজ্যের
Just now

১০০ শতাংশ DA সম্ভব নয়! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট শুভেন্দু সরকারের, পিছিয়ে গেল শুনানি
Just now

স্পিকারের ‘কলঙ্কজনক‘ মন্তব্যের বিরোধিতায় ফের উত্তাল বিধানসভায়, কৈফিয়ত চাইলেন শোভনদেব-কুণাল
Just now

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
2h ago
More from রাজ্য
View All →
পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
4h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
10h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
18h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
19h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
20h ago
