কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখার পথচলা শুরু হল প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘জর্জ টেলিগ্রাফ গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামস (GSCE)-এর। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
Sponsored

এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত, কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডা. নিলিমেশ রায় চৌধুরী এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ বিশ্বাস।
উদ্বোধনী ভাষণে জর্জ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত বলেন, "সাফল্যের শিখরে পৌঁছাতে কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন আধুনিক ও স্মার্ট প্রস্তুতি। সঠিক দিকনির্দেশনা এবং অভিজ্ঞ মেন্টরশিপ থাকলে যেকোনো কঠিন লক্ষ্যপূরণ সহজ হয়ে যায়।" অন্যদিকে, ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডা. নিলিমেশ রায় চৌধুরী বলেন, "যদি লক্ষ্য স্পষ্ট থাকে এবং অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প থাকে, তবে কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হতে পারে না।" সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯২০ সাল থেকে শিক্ষাক্ষেত্রে নিরবচ্ছিন্ন পরিষেবা দিয়ে আসা জর্জ টেলিগ্রাফ গ্রুপ তাদের এই নতুন কেন্দ্র থেকে সরকারি চাকরির বিভিন্ন স্তরের গুণগত মানের প্রশিক্ষণ প্রদান করবে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, WBCS ও SSC, ব্যাংকিং ও রেলওয়ে সার্ভিস, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা। এতদিন কল্যাণী ও তার পার্শ্ববর্তী জেলাগুলোর বহু শিক্ষার্থী সরকারি চাকরির প্রস্তুতির জন্য কলকাতার ওপর নির্ভরশীল ছিলেন। এখন বাড়ির কাছেই আধুনিক পরিকাঠামো ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় এই অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অভিজ্ঞ মেন্টরদের সাহচর্যে কল্যাণীর এই নতুন কেন্দ্রটি আগামী দিনে বহু কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে বলেই আশাবাদী বিশিষ্টজনেরা।
আরও পড়ুন- উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
7h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
10h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
11h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
14h ago
