উৎসবের মরশুম শুরু হওয়ার আগে সেপ্টেম্বরের পয়লা তারিখে বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হলেও গয়নার বাজার বেশ সরগরম। কারণ মঙ্গলবার হলুদ ধাতুর দাম সামান্য হলেও নিম্নমুখী। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম (Gold Price) ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা (ট্যাক্স ব্যতীত) যা আগের দিনের থেকে ১৪৫০ টাকা কমেছে। ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ২০০ টাকা।
সোনার পাশাপাশি এদিন রুপোর দামেও (Silver Price) পতন। ১ কেজি খুচরো রুপোর দাম ৯৫০ টাকা কমে ২ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা হয়েছে। যাঁরা রুপোর বাট কিনবেন বলে ভাবছেন তাঁদের জন্য জানিয়ে রাখি এক কেজির জন্য আজ খরচ পড়বে ২ লক্ষ ৩৮ হাজার টাকা (ট্যাক্স ব্যতীত)।
















