ভুল করে ক্ষমা চাইতে বাধ্য হল রাজ্য বিজেপি সরকার৷ সরকারি বিজ্ঞাপনে মারাত্মক ভুল৷ মাথা হেঁট হয়ে যাওয়া ভুল৷ লজ্জার ভুল৷ ভুল শোধরাতে গিয়ে ফের ভুল৷ দশভুজার ১১ হাত দেখাল বাংলা বিজেপির সরকারের সংস্কৃতি দফতর৷ ভুল শোধরাতে গিয়ে প্রতিমার ব্যাকগ্রাউন্ড পাল্টে হল গেরুয়া রং৷ কিন্তু দশভুজার শঙ্খ গেল হারিয়ে৷ প্রথমবার ভুলের জন্য না হয় মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন৷ দ্বিতীয়বার ভুলের জন্য কে চাইবেন? এখনও চাইলেন না কেন? 

সোমবার সকালে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের একটি বিজ্ঞাপন৷ দুর্গাপুজো নিয়ে বৈঠক৷ সেখানে দেখা যায় দশভুজার ১১টি হাত৷ প্রবল নিন্দা৷ বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাসে এমন ভুল এই প্রথম৷ অনেক পরে ঘুম ভাঙে রাজ্য সরকারের৷ পুজো বৈঠকে ব্যাকগ্রাউন্ডের ছবিতে ১০ হাতের দেবী দুর্গাকে দেখা গেলেও প্রতিমার হাত থেকে শঙ্খ উধাও৷ ব্যাকগ্রাউন্ড গেরুয়া রং৷ প্রথম ভুলের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন৷ কিন্তু তিনি নিজেই জানেন না তাঁর ব্যাকগ্রাউন্ডে থাকা দশভুজার শঙ্খ উধাও হয়ে গিয়েছে৷ ভুলের পর ভুল৷ লজ্জিত বাঙালি৷ এরাই বলেছিল রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে৷ বন্দেমাতরম লিখেছিলেন কবিগুরু৷