কলকাতা ২৭°সে
ব্রেকিং
মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনামুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
রাজ্য

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক গুরুংদের, GJM-এর প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুকে আমন্ত্রণ

সোমবার দার্জিলিং সফরে যাচ্ছেন পরিবহনমন্ত্রী। সেখানে স্থানীয় সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক গুরুংদের, GJM-এর প্রতিষ্ঠা দিবসে শুভেন্দুকে আমন্ত্রণ

কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে দার্জিলিঙে আমন্ত্রণ জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং (Bimal Gurang) ও রোশন গিরি (Roshan Giri)। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) ২ নেতা। জিটিএ-র কাজ নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। অক্টোবরের শুরুতেই মুখ্যমন্ত্রীকে দার্জিলিং আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিমলরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে, সোমবার দার্জিলিং সফরে যাচ্ছেন পরিবহনমন্ত্রী। সেখানে স্থানীয় সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Sponsored

Sranchi In Article

মঙ্গলবারই কলকাতায় দেখা যায় বিমল গুরুংদের। সন্ধেয় লেক কালীবাড়িতে পুজো দেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সূচিও নির্ধারিত হয়। সেই মতো এদিন তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রাজ্যের প্রশাসনিক প্রধানের। বৈঠকের পরে গুরুং জানান, জিটিএ (GTA) নয়, পাহাড়ের উন্নয়নের জন্য স্থায়ী সমাধান চান তাঁরা। 

৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে বিশেষভাবে মুখ্যমন্ত্রীকে দার্জিলিং যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন গুরুংরা। মুখ্যমন্ত্রীও এই নিমন্ত্রণে সাড়া দিয়ে পাহাড়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে দাবি গোর্খা জনমুক্তি মোর্চার নেতার।

নবান্ন সূত্রে খবর, মূলত প্রশাসনিক হলেও, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কাজকর্ম, পাহাড়ের পরিকাঠামো, শিক্ষা, পরিবহণ ও চা-বাগান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংও। পাহাড়ের পরিবহণ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবং পরিষেবা উন্নয়নের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর নির্দেশে, সোমবার দার্জিলিং সফরে যাচ্ছেন পরিবহনমন্ত্রী। সেখানে স্থানীয় সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

পরিবহণের পাশাপাশি পাহাড়ের সরকারি স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি, চা-বাগানের শ্রমিকদের সমস্যা এবং সিঙ্কোনা বাগানের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। মোর্চা নেতৃত্বের দাবি, শিক্ষক নিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বদলি ও নতুন নিয়োগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

বিমল গুরুং জানান, “সিঙ্কোনা বাগান নিয়ে আমরা যে প্রস্তাব দিয়েছি, তা কার্যকর করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বদলি এবং নতুন নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সোমবার পরিবহনমন্ত্রী পাহাড়ে আসছেন। শ্রমমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে। পিডব্লিউডি এবং সড়ক দফতরের সঙ্গে কথা বলে রাস্তার সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।“ 

এ দিনের আলোচনায় জিটিএ-র ভবিষ্যৎ এবং পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে বলে জানান গুরুং। তাঁর কথায়, খুব শীঘ্রই শিলিগুড়িতে জিটিএ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানে তিন বিধায়ক, সাংসদ এবং পাহাড়ের মন্ত্রী বিশাল লামা-সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। গুরুঙের কথায়, “রাজনৈতিক সমাধানের জন্য ভারত সরকারের উদ্যোগে যে প্রক্রিয়া চলছে, সেই পথেই এগোতে হবে।“ 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

‘নেত্রীর সঙ্গে বেইমানি করেছেন’! এবার বিধায়কের কাছে ভোট ফেরত চাইলেন দম্পতি

২৯/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বৃহস্পতিবার শুরু নবম-দশমে নথি যাচাই, অনিশ্চয়তায় সেপ্টেম্বরের প্রার্থীরা

২৯/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

লোকসভার বক্তৃতায় কেন 'তৃণমূল' ব্যবহার? 'NDA-সহযোগী' দলত্যাগী সাংসদদের নিশানা কুণালের

২৯/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

‘গুপ্তধন ধামাচাপা দিতেই ভালো হওয়ার নাটক!’ বাসচালকের ঘরে নগদ-সোনা উদ্ধার প্রসঙ্গে কটাক্ষ কুণালের

২৯/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

এই অর্থবর্ষে ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে ৫০ হাজার নিয়োগ: বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

২৯/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

খড়গপুর আইআইটিতে সহকারী অধ্যাপকের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

২৯/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →