নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন মমতা তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এসআইআর (SIR) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ চাইছে সমস্ত বিরোধী দল, সেই সময়ই এই বোমা ফাটালেন অভিষেক। তিনি দাবি করেন, ”ভোটার তালিকা থেকে ৩০ লক্ষ নাম বাদ দেওয়ার কথিত ষড়যন্ত্র নিয়ে এটি গুরুতর সব প্রশ্ন সামনে নিয়ে এসেছে।”
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর নিয়ে অভিযোগ সামনে আসতেই তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস (Congress), আপ, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দল, এমনকী ককরোচ জনতা পার্টির মতো নবীনদের সংগঠনও তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বুধবার ফেসবুক লাইভ করে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারির দাবি করেন। সেই সুরেই সুর মিলিয়ে এবার অভিষেকও একই কথা বলেন।
বৃহস্পতিবার, নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে (Social Media Handle) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেছেন অভিষেক। ওই পোস্ট তিনি লেখেন, ”পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের এই স্ক্রিনশটটি গত এপ্রিল মাসের। ভোটার তালিকা থেকে ৩০ লক্ষ নাম বাদ দেওয়ার কথিত ষড়যন্ত্র নিয়ে এটি গুরুতর সব প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিষয়টিকে উপেক্ষা করা যাবে না। ধামাচাপা দেওয়া যাবে না। নীরব থাকলেও হবে না। জবাব দিতেই হবে। দেশবাসীর কাছে জ্ঞানেশ কুমার ও ভারতের প্রধান বিচারপতিকে বেশ কিছু গুরুতর প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতবর্ষ প্রশ্ন তুলছে। জবাব চাইছে। প্রস্তুত হোন।”
যে স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষকরা নিজেরাও বিভ্রান্ত হয়ে পড়েছেন। হোয়াটসঅ্যাপ চ্যাটে এক পর্যবেক্ষক বলছেন, ”একটা বিষয় বুঝতে পারছি না। আমাদের সবকিছু দেখতে বলা হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। এই বিষয়টা স্পষ্ট করুক নির্বাচন কমিশন। আমার তো মনে হচ্ছে নির্বাচন কমিশন প্রতারণা করছে।” এক পর্যবেক্ষক তো নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। স্পষ্ট বলেছেন, ”নিরপেক্ষ নির্বাচন কমিশনার চাই। এই কমিশনার নিরপেক্ষ নন।”
This screenshot from a WhatsApp group of observers goes back to April. It raises serious questions about an alleged conspiracy to delete 30 lakh names from the electoral rolls. This cannot be brushed aside. It cannot be buried. And it cannot be answered with silence. Gyanesh Kumar and the Chief Justice of India have serious questions to answer before the people of this country. India is watching. India is asking questions. And India will demand answers. Brace yourselves.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 24, 2026
এসআইআরের নামে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। বাদ গিয়েছিল ৩০ লক্ষের বেশি নাম। তৃণমূল নেত্রী বুধবারই বলেছেন, ২০২৫ সালের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী ফের ভোট করা হোক। সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারির কথা বলেছেন নেত্রী। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষকদের স্ক্রিনশট প্রকাশ্যে আনলেন। যা স্পষ্ট করে দিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কারচুপি করেছিল কমিশন।
















