মেয়েকে খুন করার হুমকি দিয়ে এক মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার বন্দর এলাকার নাদিয়ালে (Nadial)। মহিলার অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলাম ওরফে লাল্টু নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ঘটনার শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: যোগ্য হয়েও ভোটার তালিকায় ঠাঁই নেই ৯৭ জনের, গোয়ায় কমিশনকে ঘিরে বিতর্ক
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, সোমবার ভোররাতে ঘরের বাইরে থেকে ছিটকানি খুলে ভিতরে ঢোকে লাল্টু। ঘুম ভেঙে অভিযুক্তকে দেখতে পেয়ে চিৎকার করার চেষ্টা করেন মহিলা। অভিযোগ, তখন তাঁর মুখ চেপে ধরে অভিযুক্ত। বাধা দেওয়ার চেষ্টা করলে মহিলার মেয়েকে খুন করার হুমকি দেওয়া হয় বলে। এরপরই ওই মহিলার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। ভোররাত থেকে সকাল পর্যন্ত চলে নির্যাতন। অত্যাচারের জেরে একসময় তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ। পরে সকালে জ্ঞান ফিরলে নাদিয়াল থানায় (Nadial Police Station) গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে এলাকা থেকেই নজরুল ইসলাম ওরফে লাল্টুকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কেন এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, নির্যাতিতা মহিলার চিকিৎসা চলছে নাদিয়াল থানার পুলিশ।
















