মিলন প্রধান (Milan Pradhan) নির্দোষ। তাঁকে মিথ্যে মামলায় জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার বিধানভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী অর্পিতা প্রধান (Arpita Pradhan)। স্বামীর গ্রেফতারি নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ড্রয়িংরুমে কামব্যাক! মেগা ছেড়ে এবার নতুন শো-তে চমক সৌমিতৃষার

অর্পিতার দাবি, ২০০৭ সালের ভূমি উচ্ছেদ আন্দোলনে দেশের স্বার্থে লড়াই করেছিলেন মিলন। সেই সময় মানুষের পাশে ছিলেন তিনি। অথচ আজ তাঁকেই মিথ্যে মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ তাঁর। মিলনের গ্রেফতারি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অর্পিতা।

আরও পড়ুন: রণবীর কাপুরের রক্তাক্ত হাত! বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রথম পোস্টারেই চরম উত্তেজনা

শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে অর্পিতা বলেন, ‘‘ভূমি উচ্ছেদ আন্দোলনে তো শুভেন্দু অধিকারীও ছিলেন। তাহলে শুভেন্দু কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? যে অন্যায় করেনি, সে জেলে। আর যে অন্যায় করেছে, সে মুখ্যমন্ত্রী বলে পার পেয়ে গেল।’’

এদিন মমতা ও রাহুলের প্রতিও নিজের কৃতজ্ঞতা জানান অর্পিতা। মিলনের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর বক্তব্য, অন্যায় না করেও তাঁর স্বামীকে যে ভাবে মামলায় জড়িয়ে হেনস্থা করা হচ্ছে, তার জবাব প্রশাসনকেই দিতে হবে।