বর্ধমানের হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের  স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভায়র নামে দেওয়াল লিখন দেখতেই মেজাজ হারালেন তিনি। দ্রুত দেওয়াল মোছার নির্দেশ দিলেন।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়ালে জাস্টিস ফর আরজি কর লেখা ছিল। গাড়ি থেকে নেমে এই ধরনের স্লোগান মুছে ফেলার নির্দেশ দি্লেন স্বাস্থ্যমন্ত্রী।  যে অভয়া বিচারের কথা বার বার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।   সেই অভয়া আন্দোলনের দেওয়াল লিখন দেখে মেজাজ হারিয়ে সব কিছু মুছে দেওয়ার নির্দেশ দিলেন স্বাস্থ্য মন্ত্রী।পরিদর্শনে গিয়ে বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে কলেজের দেওয়াল থেকে স্লোগান মুছে ফেলার। আলোচনার পর দেওয়াল লিখন নিয়ে সুর কিছুটা নরম করে মন্ত্রী জানান, এই নিয়ে আরও কিছুটা সময় দেওয়া হবে। একটি জায়গা নির্দিষ্ট করা যেতে পারে।

যদিও স্বাস্থ্যমন্ত্রীর এমন নির্দেশে অসন্তুষ্ট পড়ুয়াদের একাংশ। তাদের কথায়, এই সরকার আগামীদিনে ছাত্রীদের কলেজে নিরাপত্তা দিতে না পারলে যদি কোনও আন্দোলন তাদের বিরুদ্ধে সংগঠিত হয় তাই কোনও প্রতিবাদী স্লোগান তারা রাখতে চাইছে না।

এই মেডিকেল কলেজে নজরে এসেছে একাধিক গাফিলতি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন পরিদর্শন সেরে পরিচ্ছন্নতায় দশে শূন্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী।একইসঙ্গে অভীক দে প্রসঙ্গে সুর চড়ালেন রাজ্যের  শারদ্বত মুখোপাধ্যায়। মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বার্তা দেন, ‘অভীক আউট, ভরসা ইন। অভীক মানেই তো আবার থ্রেট কালচার! নাম শুনলেই ভয় পাই। তবে এখন ভয় আউট, ভরসা ইন। অভীক আউট ভরসা ইন।’