ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে যে জায়গাগুলির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অধিগ্রহণ পর্বও মিটে গিয়েছে, কিন্তু জমি হস্তান্তর করা হয়নি অবিলম্বে সেই জমি হস্তান্তর জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
Sponsored

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার আর্জি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্মী ড. সুব্রত সাহা। মঙ্গলবার সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। সময় বেঁধে দিয়ে আদালত জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ন'টি জেলায় কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে৷ এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া চলবে না বলেও স্পষ্ট করেছে আদালত। মামলায় গত শুনানিতে রাজ্যের জমি অধিগ্রহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন রাজ্য আদালতে জানায় ভারত-বাংলাদেশ সীমান্তে জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র যে ১৮১ কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে, সেই জমি আগামী মার্চের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন- নবান্নের সামনে ধরনা: শুভেন্দুদের মামলার রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
Just now

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
Just now

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
1h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
4h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago





