উন্নয়নের কাজের খতিয়ান নিয়ে এক বছর পর মানুষের দরবারে ‘পরীক্ষা’ দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। পুরুলিয়ার কর্মসূচি থেকে তিনি বলেন, ২০২৭ সালের ৯মে তাঁর ,মুখ্যমন্ত্রী হিসেবে শপদ নেওয়ার এক বছর পূরণ হবে। সরকার কী কাজ করল, তার বিচার করবেন সাধারণ মানুষই। সেই পরীক্ষায় দশের মধ্যে নয় নম্বর না পেলে মানুষের কাছে ক্ষমা চাইবেন তিনি এমনটাই জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর আবেদন, সরকারের উপর আস্থা রাখুন, কাজ করার জন্য সময় দিন।
দশে নয় না পেলে ক্ষমা চাইব: পুরুলিয়ায় জনতার কাছে অভিনব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Sponsored

পুরুলিয়ার (Purulia) উন্নয়ন প্রসঙ্গে এদিন একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে জাইকার সহায়তায় ১২৯৬ কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধন বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পের মাধ্যমে জেলার নটি ব্লকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জল সমস্যার সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান তিনি।
সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাজের বিচার কোনও রাজনৈতিক দলের হাতে নয়, শেষ পর্যন্ত মানুষের হাতেই। এক বছর পর তিনি নিজেই মানুষের কাছে জানতে চাইবেন, সরকার তাঁদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি না। যদি প্রত্যাশা অনুযায়ী কাজ না করতে পারেন, তা হলে সেই ব্যর্থতা স্বীকার করতেও তিনি পিছপা হবেন না বলে জানান।
একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দুই সরকার একসঙ্গে কাজ করলে মানুষের কল্যাণে আরও বেশি উন্নয়নমূলক কাজ করা সম্ভব। পুরুলিয়ার উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার যা বলছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই এগোচ্ছে। তাই মানুষের কাছে তাঁর বার্তা, বিশ্বাস ও ভরসা রাখুন, সরকারকে সময় দিন তার পর কাজের ভিত্তিতেই নম্বর দিন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













