ভোটারদের শুনানি নথি আপলোডে 'ইচ্ছাকৃত ভুল' বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO ও AERO-দের। স্পেশাল রোল অবজারভাররা (special roll observer) ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ নির্বাচন কমিশনের (Election commission of India) কাছে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরই জানানো হয়েছে নথি আপলোড সংক্রান্ত কোনও ধরনের 'ইচ্ছাকৃত ভুল' বরদাস্ত করা হবে না।বৃহস্পতিবারই জেলাশাসকদের (DM) সতর্ক করেছে কমিশন।
Sponsored

রাজ্যের কয়েকটি বিধানসভার ভোটারদের তথ্য খতিয়ে দেখে বিশেষ পর্যবেক্ষকরা জানতে পেরেছেন যে নথি হিসেবে পাসপোর্টের ছবি আপলোড করার থাকলেও AERO তা করেননি। এরপরই কড়া পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন। আগামী সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অপরিকল্পিত এসআইআর (SIR)যেভাবে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব শাসকদল। তৃণমূল সুপ্রিমোর রাজধানী যাত্রার আগেই শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসছে। দিল্লি থেকে আসা অবজারভারদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
1h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
8h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
10h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago





