কলকাতার (Kolkata) পর এবার হাওড়ার (Howrah) স্কুলে স্কুলে ইসকনের (ISKCON) মিড-ডে মিল (Mid-day Meal) পৌঁছে যাবে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন হাওড়ার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুলে প্রথম ‘সারথি’ (Srathi) সাইকেল প্রদান করেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান থেকেই ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে রাষ্ট্রবাদের গুরুত্ব তুলে ধরেন তিনি। এবার থেকে অষ্টম শ্রেণিতেই মিলবে ‘সারথি’ সাইকেল। ১২.৫৯ লক্ষ পড়ুয়া ‘সারথি’র সুবিধা পাবে। এদিনের অনুষ্ঠানের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজও খেলেন শুভেন্দু। বিদ্যালয় স্তরে পড়ুয়াদের এনসিসি, এনএসএস এবং ব্রতচারীতে অংশগ্রহণে উৎসাহ দেওয়ার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: আমানতকারীদের জন্য সুখবর! রোজভ্যালিকে টাকা ফেরাতে সময়সীমা বেঁধে দিল আদালত
মিড-ডে মিলে বরাদ্দ বাড়িয়ে সম্প্রতি ৬.৭৮ টাকা থেকে ১০ টাকা করেছে রাজ্য সরকার। কলকাতায় ইতিমধ্যেই ৪৪ হাজার পড়ুয়াকে ইসকন মিড ডে মিল প্রদান করেছে। সেই সংখ্যাই এবার ২ লক্ষ ৪৫ হাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতার পর এবার হাওড়ার স্কুলগুলিতেও মিড ডে মিল দেওয়ার প্রস্তুতি শুরু করছে ইসকন। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: চক্রান্ত করতে যাচ্ছেন: তৃণমূল নেত্রীর দিল্লিযাত্রা নিয়ে মন্তব্য শুভেন্দুর
পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের চরিত্র গঠনে রাষ্ট্রবাদী শিক্ষা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের বাংলা গঠনে ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও পড়ুয়াদের জানা প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়াও স্কুল ব্যাগের গুণগত মান, ইউনিফর্মের গুণগত মান এবং ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের প্রতিটি স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
















