কলকাতা ৩২°সে
ব্রেকিং
জার্মানিতে দাপট হিটলারপন্থী দলের! বার্লিনে কট্টর বামেদের জয়! অন্যপ্রান্তে জয়ী ডানপন্থীরাতোলাবাজি মামলায় ভবানী ভবনে হাজিরা কীর্তিরকোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে মহাষষ্ঠীতে ভোট ঘোষণাবাংলায় আম্বানির 'বনতারা'! অ্যান্টিলিয়ার বৈঠক শেষে বিশেষ পোস্ট মুখ্যমন্ত্রীরপুলিশ সেজে পার্কে ঢুকে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ দিল্লিতেভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললজার্মানিতে দাপট হিটলারপন্থী দলের! বার্লিনে কট্টর বামেদের জয়! অন্যপ্রান্তে জয়ী ডানপন্থীরাতোলাবাজি মামলায় ভবানী ভবনে হাজিরা কীর্তিরকোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে মহাষষ্ঠীতে ভোট ঘোষণাবাংলায় আম্বানির 'বনতারা'! অ্যান্টিলিয়ার বৈঠক শেষে বিশেষ পোস্ট মুখ্যমন্ত্রীরপুলিশ সেজে পার্কে ঢুকে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ দিল্লিতেভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিলল
রাজ্য

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”। আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁওতে মেগা রোড শোর শেষে এই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বিকেলে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা মেগা রোডশো করেন অভিষেক। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রামারি।

এদিন তৃণমূল সেনাপতির রোড শো-এ অবরুদ্ধ হয়ে যায় ভারত ভুটান সড়ক। অভিষেক বলেন, এবার কালচিনিতে জোড়া ফুল ফুটবে। যাঁরা ধর্মের নামে রাজনীতি করে, তাঁদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী ২৫ দিনের মধ্যে রিপোর্ট কার্ড পেশ করুক তারা। কালচিনি ব্লকে রাজ্যের তৃণমূল সরকার বিগত ১৪ বছরে ৩৯৪০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। জয়গাঁওতে নতুন দমকল কেন্দ্র হয়েছে। চা শ্রমিকদের জন্য তোর্সা চা বাগানে চা সুন্দরী আবাসন হয়েছে। আইটিআই হয়েছে। এই ব্লকে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। আবাস যোজনায় ঘর পেয়েছে ১৫৬০৬ জন। কিন্তু ১৫ বছরের মোদি কিছুই দেয়নি। এই রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের টাকা আটকে রেখেছে। এখানকার বিধায়ক জীবিত মানুষকে মৃত বানিয়ে পিএফের টাকা লুটে নিয়েছে।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একই কথা। বিজেপি বিধায়ক কেন্দ্রে চিঠি করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি দেন দলীয় প্রার্থী বীরেন্দ্র জিতলে জায়গাঁও পুরসভা ও হাসপাতালে হবে। বলেন, “আমি কথা দিয়েছিলাম ধূপগুড়কে মহকুমা করব, হয়েছে। এবার জয়গাঁও-এর পালা। মোদিজি মানুষকে বিভিন্ন সময় লাইনে দাঁড় করিয়েছেন, এবার ২৩ তারিখ লাইনের দাঁড়িয়ে বিজেপিকে তার জবাব দিতে হবে। ৪ তারিখে ভোটের বাক্স খুললে যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে।“ এদিন অভিষেকের রোডশো-তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রামারি।

আরও পড়ুন - বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Sponsored

Merlin In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →