আটাশের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জোড়া চ্যালেঞ্জ দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন,"জেনজি রা দেখিয়েছে ভারতে কীভাবে আন্দোলন করতে হয়।টিএমসিপি-র কাছে অনুরোধ, যত বাধা আসুক লড়াই করতে হবে, ১০ বার জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলে আবার আন্দোলনে নামতে হবে।"
কল্যাণ বলেন,"দুটো চ্যালেঞ্জ আছে। শুভেন্দু অধিকারী অনেক ভয় দেখিয়েছেন, আমরা ভয় পাই না। ২০ জন সাংসদ শুরু করেছি, এরপর ৬০ জনের পদ খারিজ করব।
প্রথম চ্যালেঞ্জ- ভবানীপুরে কাউন্টিংয়ের সিসিটিভি ফুটেজ একবার দেখিয়ে দিন। আর একবার জনতার সামনে আপনার নির্বাচন কমিশনের চামচা দিয়ে ভবানীপুরের রিকাউন্টিংটা হয়ে যাক।
দ্বিতীয় চ্যালেঞ্জ- শুভেন্দু অধিকারী এপনি একা বন্দেমাতরমের ৪ স্তবক গান গেয়ে শুনিয়ে দিন। না পারলে পশ্চিমবঙ্গের জোকার হিসেবে আপনার নাম থাকবে।
আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আপনাকে আমি সংবিধান শেখাব। আপনার হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে সুপ্রিম কোর্টে তুলে নেব।"
সাংসদ আরও বলেন,"যারা এতদিন ধরে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মানুষকে ভালোবেসে তৃণমূল করেছেন, তারাই আজ এখানে আছেন। যারা চুরি, জোচ্চুরি করেছেন তাঁরা একসঙ্গে পালটি খেয়ে চলে গিয়েছেন। আমি কথা দিচ্ছি ২০ জন সাংসদের পদ খারিজ করে দেখিয়ে দেব। আগামী এক বছরের মধ্যে এই আসনগুলিতে পুনর্নিবাচন করে দেখাব। বাংলার রাজনৈতিক ইতিহাসকে কলঙ্কিত করেছেন শুভেন্দু অধিকারী। আপনার পকেটের লোককে LoP বানালেন দেখলেন তো তাঁকে আমি টেম্পুরারি LoP বালি দিলাম। আজকের মঞ্চ থেকে বলে যাচ্ছি, মুখ্যমন্ত্রীর পদও শুভেন্দু অধিকারী টেম্পুরারি। দিন ঘনিয়ে এসেছে। আটকাতে পারবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুতো লাট্টুর মতো ঘুরছে শুভেন্দু অধিকারী।"
















