বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। চাল, ডাল ডিম, মাছ মাংস থেকে শুরু করে তেলের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গিয়েছে গত কয়েক মাসে। তবে এখানেই শেষ নয়, এবার দাম বাড়ল রেশনে কেরোসিন তেলের (Kerosene Oil Price)। রেশনে লিটার প্রতি কেরোসিন তেলের দাম এক ধাক্কায় বাড়ল ৬ টাকা অবধি। এমনটায় ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রকের। চলতি সেপ্টেম্বর মাসেই এই তেলের দাম এতটা বাড়ছে বলে খবর। ফলে এমাসে পশ্চিমবঙ্গে রেশনে (Ration) প্রতি লিটার কেরোসিন কিনতে হবে ৭১-৭২ টাকা দরে।
আরও পড়ুন: পুজোর আগে PF নিয়ে বেসরকারি কর্মীদের জন্য সুখবর! ১৫০০০ থেকে বেড়ে ২৫০০০ টাকা
এরকম চলতে থাকলে পেট্রোল-ডিজেলকে (Petrol-Diesel) ছুঁয়ে ফেলবে কেরোসিনের দাম। এতে কেরোসিন বিক্রি আরও কমবে। সেই কাঠখড় পুড়িয়েই হেঁশেল চলবে গরিব মানুষদের। পাশাপাশি, দুটি শর্তও চাপিয়েছে মন্ত্রক। মাসিক মূল্যবৃদ্ধি ১০ শতাংশের বেশি হবে না। দামবৃদ্ধির বিষয়টি মন্ত্রককে জানাতে হবে। এদিকে মন্ত্রকের অনুমোদন আসতেই কেরোসিনের ইস্যু প্রাইস লিটার প্রতি প্রায় ৬ টাকা বাড়িয়ে দেয় তেল সংস্থাগুলি। তেল সংস্থাগুলি দাবি তুলছিল, কেরোসিন বেচে তাদের লোকসান হচ্ছিল লিটার প্রতি প্রায় ৪০ টাকা।
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে পারছে না কেন্দ্র সরকার। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে জ্বালানি, গ্যাস, তেল সবকিছুরই দাম বেড়ে চলেছে। ফলে মাঠে মারা পড়তে হচ্ছে গরিব মানুষদের। অচ্ছে দিনের আশায় তীর্থের কাকের মতো চেয়ে রয়েছে সাধারণ মানুষ।
















