এবিপি আনন্দের ‘যুক্তি-তক্ক’-এর জমজমাট আসর। বাঘা-বাঘা রাজনৈতিক নেতারা বক্তা। আর সেই সভায় বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শিবির-বদলু প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে তিনি সরাসরি প্রশ্ন করেন, ”আপনি কি কৃষক?”
রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের ভাঙন ধরান দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। আর অভিযোগ, বিভিন্ন মামলা থেকে বাঁচতে ঋতব্রত-শিবিরে নাম লেখান অভিযোগে ওঠা অনেকেই। শিবির বদলুর তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।
কিন্তু হঠাৎ তর্কসভায় স্নেহাশিসকে কেন নিশানা করলেন কুণাল? কারণ, ভোটের পরে স্নেহাশিস বলেন, আমি রাজনীতি ছেড়ে দিলাম। কুণাল বলেন, ”এখন স্নেহাশিসদা ভালো। আমরা পচা।”
এর পরেই কুণালর সরাসরি প্রশ্ন, ”সিংটি কৃষি সমবায় সমিতি থেকে আপনি কোনও ঋণ নিয়ে ছিলেন?” উত্তরে স্নেহাশিস জানান, নিয়েছিলেন। এর পরেই তিনি বলেন, সেই টাকা ফেরতও দিয়েছেন। এর পরেই কুণালের মোক্ষম প্রশ্ন, ”আপনি কি কৃষক?” তখন মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না প্রাক্তনমন্ত্রী। কুণালের বিস্ফোরক অভিযোগ, ওই সিংটি কৃষি সমবায় সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতারা পদাধিকার বলে ঋণ নিয়েছেন। আর পরিস্থিতির চাপে পড়ে ঋণ শোধ দিয়ে দুর্নীতি থেকে বাঁচাতেই শিবির বদল, ভালো তৃণমূল স্নেহাশিস-সহ নেতারা। এই বিষয়ে জাভেদ খান-সহ যাঁদের নাম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, তাঁদের বিরুদ্ধেও কোনও তদন্ত হচ্ছে না। কারণ তাঁরও ওখন ভালো তৃণমূল।
















