বিধানসভায় সভাস্থল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিলেন বেলেঘাটার তৃণমূল কুণাল ঘোষ। ব্রিগেড সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্রিগেড ভরানোর ক্ষমতা তৃণমূলেরও রয়েছে।
তাঁর সংযোজন, আমরা ব্রিগেড ভরিয়ে দিতে পারি। তাহলে এত রাগ কেন? কাল যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে ফিতে দিয়ে মাপি, তাতে সমস্যা কোথায়? কুণাল বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচির আগে সম্ভাব্য সভাস্থল পরিদর্শন বা পরিমাপ করা অস্বাভাবিক নয়।
রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের ক্ষমতা তৃণমূলের রয়েছে এবং ব্রিগেডে জনসমাবেশ করতেও তাদের কোনও অসুবিধা হবে না। কিন্তু এখন বর্ষার সময় ব্রিগেডে জল-কাদা হয়ে থাকে। মানুষের দাঁড়ানোর অবস্থা থাকে না। ২০১১ তে একবার ব্রিগেডে ২১ জুলাইয়ের সমাবেশ করে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। সেবার আমিই সঞ্চালক হিসেবে মঞ্চে ছিলাম। ফলে জানি এই সময়টা কী অবস্থা হয় সেখানে।
















