বাংলায় কথা বলায় মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার শ্রমিকের! অপরাধীদের দ্রুত গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা এবং বাঙালি হওয়ার 'অপরাধে' একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক খুন। প্রথমে অত্যাচার এবং পরে হত্যা। এবার মহারাষ্ট্রে পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতো খুনে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। পুনের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত।
Sponsored

সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিকের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুখেন মাহাতো খুনে তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,"এটি একটি ঘৃণামূলক অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য নির্যাতন করা হল এবং হত্যা করা হল। পরিযায়ীদের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং নিরপরাধদের লক্ষ্যবস্তুতে পরিণত করা।
আমি অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সুখেনের পরিবারের কাছে, আমি বলছি যে এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনার পাশে আছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সবরকম প্রচেষ্টাই করা হবে।"
মহারাষ্ট্র-সহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। গত মাসেও মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার ক্ষেত্রে বাংলায় কথা বলার কারণেই তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল। এ বার সেই একই অভিযোগ উঠে এল। মহারাষ্ট্রের পুনেতে কাজ করতেন মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো (৩১)। তাঁর বাড়ি পুরুলিয়ার তুমড়াশোলের বাঁধডিতে। নিহত ওই পরিযায়ী শ্রমিক তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। তাঁর ছোট ভাই কাজ করতেন একটি ওয়েল্ডিং কারখানায়। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে পুনেতে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
6h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
9h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
16h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
18h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
20h ago
