Site Logo

পাহাড়ে ফের ধস, বৃষ্টি দুর্যোগে দুর্ভোগ উত্তরে!

EBBS Desk··1 min read
পাহাড়ে ফের ধস, বৃষ্টি দুর্যোগে দুর্ভোগ উত্তরে!

একটানা বৃষ্টির জেরে পাহাড়ে ফের ধস (Landslide in North Bengal)। বৃহস্পতিবার সকালে পাওয়া খবর অনুযায়ী ১০ নম্বর জাতীয় সড়কের দুটি জায়গায় ধস নেমেছে। বন্ধ যান চলাচল। পাশাপাশি সেবক রোড ও ২৯ মাইলে ধস নামার কারণে গাড়ি চলাচল সাময়িকভাবে ব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস, অনুযায়ী আজ দিনভর উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি চলবে। আপাতত ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

Sponsored

Sranchi In Article

দার্জিলিং জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, এদিন ভোররাতে সেবক কালী মন্দিরের কাছে পাহাড় থেকে বিশাল ধস নামার কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের গ্যাংটকে যাওয়ার সোজা রাস্তা (Siliguri -Sikkim National Highway) সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে । রাস্তার উপর বিশাল বোল্ডার ও পাথর গড়িয়ে পড়ায় যেকোনও মুহূর্তে বড় বিপদের আশঙ্কা রয়েছে। দু'দিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে শয়ে শয়ে গাড়ি। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পাহাড়ি রাস্তায় তীব্র যানজটে আটকে পড়ে ভোগান্তির শিকার পর্যটকরা।দার্জিলিং জেলা পুলিশের তরফে বিকল্প রুট হিসেবে আপাতত ছোট গাড়িগুলোকে আপাতত গজলডোবা-করোনেশন সেতু-মংপং রুট ব্যবহার করতে বলা হয়েছে। ভারী যানবাহী গাড়িগুলোকে গরুবাথান-মুনসং রুট দিয়ে চালানো হচ্ছে।ভূমিধস নেমেছে সিকিমের মেল্লি-জোরথাং রোডেও।কামদং থেকে সিংথাম যাওয়ার একমাত্র রাস্তাটি প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে। বিপর্যস্ত উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা।

Sponsored

Merlin In Article

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ, কলকাতাসহ পার্শ্ববর্তী সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে হবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল হাওয়া অফিস।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →