অতীতেও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র(Lopamudra mitra n)। এবার দিল্লিতে যখন ছাত্র আন্দোলনের তীব্রতা বাড়ছে তখন গানের মাধ্যমে পরোক্ষভাবে নিজের প্রতিবাদ তুলে ধরলেন তিনি। প্রতিবাদের সেই সুরই শোনা গেল, তাঁর নতুন গানে।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল লোপামুদ্রা মিত্রের গান, 'মগজধোলাই'। এই শব্দ আমাদের এক লহমায় ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। লোপামুদ্রার নতুন গানেও রইল, গুপি গায়েন, বাঘা বায়েনের সেই রূপকথার ছোঁয়া। এই গানটি সাম্প্রতিক সময়ে ফের ভাইরাল হয়েছে।
গানের কথায় উঠে এসেছে যন্তর মন্তর থেকে শুরু করে মগজ ধোলাই এর মত গুরুত্বপূর্ণ শব্দগুলি। সত্যজিৎ রায়ের সিনেমার শব্দচয়নেই লেখা হয়েছে নতুন গান। কটাক্ষ শাসক শ্রেণিকেই। লোপামুদ্রা মিত্রের সাম্প্রতিক গানের নাম মগজধোলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সংগীত বিশেষজ্ঞদের ধারণা এই গানের মাধ্যমে তিনি ছাত্র আন্দোলন নিয়ে শাসক দলকে বার্তা দিতে চেয়েছেন।
বিগত কয়েকদিন ধরেই উত্তাল রাজধানীর রাজপথ ছাত্রদের সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, দিল্লিতে তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ হয়। এর পর থেকেই বিশিষ্টজনরা প্রতিবাদে সরব হয়েছেন। একাধিক অভিনেতা অভিনেত্রী ছাত্র আন্দোলন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। অরিজিত সিং সমালোচকদের পাল্টা জবাবও দিয়েছেন। এবার লোপামুদ্রার গানে ও প্রতিবাদের ইঙ্গিত। মঞ্চে বরাবরই দাপুটে পারফরম্যান্স করেন এবং মুদ্রা স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই ভালোবাসেন। গানের সুরে প্রতিবাদেরই ইঙ্গিত।
লোপামুদ্রা জানিয়েছেন, এই গান ২০২৩ সালে লেখা। সামগ্রিকভাবে সমাজের কথা বলা হলেও, এই গানের সঙ্গে দিল্লির ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও যোগ নেই।
















