ভুল বুঝিয়ে সই করানো হয়! সোমবার, বিধানসভায় ঋতব্রত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আমডাঙার তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকী (Amdanga's Trinamool MLA Kashem Siddiqui)। তৃণমূলের আরেক বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (State General Secretary Kunal Ghosh) পাশে বসে ঋতব্রতপন্থীদের বিরুদ্ধে ভুল বোঝার অভিযোগ তোলেন কাশেম। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় আমডাঙার তৃণমূল বিধায়ক দাবি করেন, বৈঠকের নাম করে বারবারই তাঁকে এমএলএ হস্টেল-সহ বিভিন্ন জায়গায় ডেকে পাঠাতেন ঋতপন্থীরা। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Party leader Mamata Banerjee) উপস্থিত থাকবেন বলেও প্রতিশ্রুতি দেওয়া হত। কিন্তু সেখানে গিয়ে দলনেত্রী মমতা বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকেই দেখতে পেতেন না কাশেম। ভুল বুঝিয়ে তাঁকে দিয়ে চিঠি সই করানো হয় বলেও অভিযোগ আমডাঙার বিধায়কের। 

কাশেমকে পাশে বসিয়ে কুণাল বলেন, ভুল বুঝিয়ে আমডাঙার বিধায়ককে নিয়ে যাওয়া হয়। কিন্তু উনি যোগাযোগ রেখেছিলেন। কাশেম বলেন, পীরজাদা হিসেবে আমাদের সবাই মানে। আমরা দিদিকে দেখে তৃণমূলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু আমরা জানি না। আগেই মমতা-পন্থীরা জানিয়েছিলেন ঋত-শিবিরের অনেকেই যোগযোগ রাখছেন, ফিরে আসতে চাইছেন। এদিন কাশেমের ফিরে আসা সেই দাবিকেই মান্যতা দিল।