Site Logo

প্রভাব ফেলবে না SIR! নির্দিষ্ট সময়েই ফলপ্রকাশ, মাধ্যমিক শেষে ঘোষণা পর্ষদ সভাপতির

EBBS Desk·
প্রভাব ফেলবে না SIR! নির্দিষ্ট সময়েই ফলপ্রকাশ, মাধ্যমিক শেষে ঘোষণা পর্ষদ সভাপতির

নির্বিঘ্নেই শেষ হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর (SIR) যেমন কোনও প্রভাব ফেলতে পারেনি, তেমনই উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও তার কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবারa পরীক্ষার শেষ দিনে তিনি জানান, পর্ষদ তাদের ব্যবস্থাপনা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

Sponsored

Sranchi In Article

এ দিন পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পর্ষদ সভাপতি সাফল্যের সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পুরসভা এবং ট্রাফিক বিভাগকে কৃতজ্ঞতা জানান। এ বছর নিরাপত্তা ব্যবস্থা ছিল অন্যান্য বারের চেয়ে অনেক বেশি কঠোর। তবে কড়াকড়ি সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অপরাধে ৪৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। এ ছাড়াও জানা গিয়েছে, এ বছর ১৭৬ জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে।

পরীক্ষা শেষ হতেই এখন মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দিয়েছে পর্ষদ। রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি মাসের ১৫, ২২ এবং ২৮ তারিখ বিভিন্ন জেলায় ক্যাম্প করে উত্তরপত্র বিলি করা হবে। মোট ১৩৭৬ জন মুখ্য পরীক্ষকের অধীনে প্রায় ৫২ হাজার শিক্ষক খাতা মূল্যায়নের কাজ করবেন। সব ঠিক থাকলে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন- নিকাশি সংস্কারে বরাদ্দ ২৯ কোটি, শ্রমিকদের সুরক্ষায় নতুন কমিটির ঘোষণা মন্ত্রী মানস ভুঁইয়ার

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
রাজ্য

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির

6h ago

More from রাজ্য

View All →