কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ আমলা থেকে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে বদলির ধারাবাহিকতা দেখা গিয়েছে। সেই আবহেই মালদহের সাম্প্রতিক ঘটনাক্রমকে সামনে রেখে বৃহস্পতিবার আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। সাম্প্রতিক নির্দেশিকায় মালদহ ডিভিশনের কমিশনারকে সরিয়ে তাঁর জায়গায় পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব মহম্মদ গুলাম আলি আনসারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Sponsored

একই সঙ্গে বর্ধমান, প্রেসিডেন্সি ও জলপাইগুড়ি ডিভিশনেও নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে অবনীন্দ্র সিংহ, সুরেন্দ্র গুপ্ত এবং অনুপ কুমার আগরওয়ালের মতো অভিজ্ঞ আধিকারিকদের ওপর আস্থা রেখেছে কমিশন। এ ছাড়াও বিনোদ কুমার, খলিল আহমেদ ও নারায়ণ স্বরূপ নিগমের মতো সচিবদেরও অতিরিক্ত কিছু দফতরের দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগে কাজের সমন্বয় বাড়াতেই এই রদবদল।
মালদহের ঘটনায় ইতিমধ্যেই আইনি পদক্ষেপ শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, বিএলও কর্মীদের একাংশের বিক্ষোভের বিষয়েও সতর্ক করা হয়েছে। নিয়ম মেনে কাজ না করলে বা পরিষেবা বিঘ্নিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে একটি ইতিবাচক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্ট্র্যান্ড রোড এবং সিইও অফিস সংলগ্ন রাস্তা ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য এখন একটাই— অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা।
আরও পড়ুন- মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
5h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
13h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
14h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
15h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
16h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
17h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
17h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
20h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
21h ago
