নারী দিবসে আদিবাসী নৃত্যে-বাউল গানে গলা মেলালেন মমতা, ধর্না মঞ্চ মুখরিত মুখ্যমন্ত্রীর লেখা গানে

প্রতিবাদের অন্যতম ভাষা সঙ্গীত! পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৬০ টাকা বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের রান্নাঘরে চাপ বাড়বে তাই নারী দিবসে ধর্ণা মঞ্চ থেকেই গানের মাধ্যমে প্রতিবাদে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।
Sponsored

এর প্রতিবাদেই আন্তর্জাতিক নারী দিবসে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। কালো শাড়ি পরে হাতা ও খুন্তি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন সকলেই। এরপরেই ধর্ণা মঞ্চে গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এদিন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী লেখা ও সুরে ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের মাধ্যমে শুরু হয় নারী দিবসের সকাল। শুধু তাই নয়, আদিবাসীদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের অনুরোধ করেন ধামসা মাদল বাজিয়ে গানের সাথে নৃত্য পরিবেশন করতে। কন্যাশ্র্রী নিয়ে গানের সাথে তাল মেলালেন মুখ্যমন্ত্রীও। এরপর 'ওহে গৌরী তোমায়' গানের মাধ্যমে শুরু হয় বাউল গানের অনুষ্ঠান। সময়ের সাথে ধর্নার তৃতীয় দিনে মঞ্চে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান। আজানিয়া ও আয়ংশকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী।
আবেগের এই মুহূর্ত ক্যামেরাবন্দী হলেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কোনওভাবেই যাতে এটাকে নিয়ে পাবলিসিটি করা না হয়।। জানিয়ে দেন, ''ওরা আসলে বাড়িতে তিন দিন আমাকে দেখতে পাচ্ছে না তাই চলে এসেছে। আমাকে খুব ভালোবাসে। দয়া করে ওদের ছবি কোথাও দেবেন না। ওরা শিশু, স্কুলে যেতে হয়। আমার সঙ্গে দেখা করতে এসেছে। এর সঙ্গে ধর্নার কোনও সম্পর্ক নেই।''
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
6h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
8h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
9h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
12h ago
