Site Logo

আজ মেদিনীপুর- হাওড়ায় জনসভা মমতার, সন্ধ্যায় কালীঘাটে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

EBBS Desk·
আজ মেদিনীপুর- হাওড়ায় জনসভা মমতার, সন্ধ্যায় কালীঘাটে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

বাংলা বছরের শেষ দিনে জেলায় জেলায় নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলের প্রথম কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে। সবং ও পিংলা বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া ও অজিত মাইতির সমর্থনে সকাল সাড়ে এগারোটায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে চলে যাবেন তমলুকে। আস্তাড়া শ্রীধাম গুরুকুঞ্জ মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করার পর মুখ্যমন্ত্রী চলে আসবেন হাওড়াতে (Howrah)। সেখানে জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল (TMC) প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় (টিংকাই) ও তাপস মাইতির সমর্থনে বড়গাছিয়া হাসপাতালের কাছে দুপুর ১টা নাগাদ নির্বাচনী জনসভা করবেন মমতা। হাওড়াতে জোড়াফুলের ফলাফল বরাবরই ভালো হয়। এবার সেই জেলায় মুখ্যমন্ত্রী বিশেষ কোনও বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে। পাশাপাশি বাংলা বছরের শেষ দিনে অন্যান্য বারের মত এবারেও সন্ধ্যায় কালীঘাটে (Kalighat ) মন্দিরে যাবেন মমতা। নতুন বছর যাতে সকলের ভালো কাটে, বাংলার মানুষের মঙ্গল কামনায় কালীতীর্থে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।

Sponsored

Sranchi In Article

-

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →