তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে ভোটে জিতে এখন বালিশপন্থী বেইমান-গদ্দারদের দল এখন তৃণমূলের প্রতীক নিয়ে টানাটানি করছে। বিজেপির মদতে নির্বাচন কমিশনের মাথায় হাত বুলিয়ে তৃণমূলের প্রতীক হাতাতে চাইছে বালিশপন্থীরা। শনিবার ফেসবুক লাইভে এসে সেই প্রতীক ‘দখল’ নিয়ে বিজেপি, কমিশন ও বালিশপন্থীদের একযোগে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, সরকার আপনার পক্ষে আছে বলে আপনারা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি, সিম্বল আপনাদের পক্ষে যাবে না। কিন্তু ভ্যানিশ কুমার বাবু তৃণমূল কংগ্রেসকে ফিনিশ করার নির্বাচনটা করিয়েছেন। তাই যদি সিম্বলটাও ওদের দিয়ে দেয়, তাতে কী যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে! তৃণমূল কংগ্রেস গ্রহণ করে! আমি এই সিম্বল নিয়ে একমাস ২২ দিনের মাথায় লড়াই করেছিলাম, তখন কাউকে এই সিম্বলটা চেনাতে পারিনি। এখন দরকার হলে গলায় সিম্বল ঝুলিয়ে মানুষের কাছে যখন যাব, তখন কি আপনারা আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়! 

আবার বেইমান-গদ্দার বালিশপন্থীদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, বেইমানি করারও একটা সীমা থাকা উচিত! আপনারা তো সরাসরি বিজেপি করেছেন এখন। করবেন বিজেপি আর মুখে বলবেন তৃণমূল, এটা হতে পারে না। আপনারা যারা বেইমান-গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, বিজেপি স্পনসর্ড যারা, তাঁদের উদ্দেশে আমি বলব— যদি বুকের পাটা থাকে, যান সরাসরি গিয়ে বিজেপিতে জয়েন করুন! তবু জানব, আপনারা বিজেপিতে আছেন। বিজেপির বাইরে থেকে তৃণমূলকে ভাঙার চক্রান্ত? কী ভাবছেন, আমি মরে গিয়েছি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মরে গিয়েছে? অত সহজ না!