প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই সাজানো। কখনও নির্বাচনের সময় বলে আমি চা ওয়ালা কখনও আবার গুহাতে গিয়ে বসে থাকেন। এবার আবার দশ টাকা বের করে ঝাল মুড়ি খাচ্ছেন। এই নাটকটা ওদের নিজেদের তৈরি করা।' ভোটের প্রচারের প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে রাজনীতির অংশ বলে আগেই দাবি করেছে তৃণমূল। সোমবার মুরারই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মোশারফ হোসেনের সমর্থনে জনসভা থেকেও সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, 'শুনলাম উনি কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজিকে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন। আগে থেকে দোকানে মাইক ক্যামেরা রাখা ছিল, সব নাটক। তা না হলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? আবার দশ টাকা দামও দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর পকেটে দশ টাকা থাকে?'
Sponsored

বীরভূমে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দ্বারকেশ্বর নদীর উপর সেতু নির্মাণের কাজ নির্বাচনের পরেই শুরু হবে। ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের সম্ভাবনা নিয়েও তোপ দাগেন মমতা। তিনি বলেন, বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসকে (TMC)টার্গেট করা হচ্ছে। এসআইআর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের লড়াইয়ের কথাও শোনা যায় এদিন দলনেত্রীর মুখে। তিনি আশ্বাস দিয়ে তিনি বলেন, ৩২ লক্ষের নাম উঠেছে, বাকিদের নামও তুলে দেব। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার 'নাটক'কে কটাক্ষ করে মমতা বলেন যতই নাটক করুক, আগামী তিন সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেসের সরকারই আসছে। রবিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবির ভাইরাল হয় যেখানে দেখা যায় ঝাল মুড়ির দোকানে ভিতরে একজন ক্যামেরা নিয়ে বসে আছেন। এরপরে প্রশ্ন উঠতে শুরু করে যদি হঠাৎ করেই প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাবেন, তাহলে আগে থেকে ক্যামেরা থাকবে কী করে? অর্থাৎ পুরোটাই স্ক্রিপ্টেড। সোমবারের সভা থেকে সেই ঘটনার কথাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, পোলিং স্টেশন থেকে শুরু করে সর্বত্র সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। তাই ভোটের দিন সকলকে প্রস্তুত থাকার কথা বলেন তিনি। এদিন মুরারইয়ের সভা থেকে বীরভূমের এক নেতাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে একজন কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। তিন চার বছরের মধ্যে কয়েক কোটি সম্পত্তি করেছে কারা টাকা পাঠায়, সেটাও জানি। ভদ্রতার খাতির নাম বলছি না। সবচেয়ে বড় চোর আর ডাকাত বিজেপি নিজেই।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
8h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
8h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
12h ago
