Site Logo

'পদাতিক কবি' সুভাষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা বাংলার মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
'পদাতিক কবি' সুভাষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা বাংলার মুখ্যমন্ত্রীর

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, প্রাবন্ধিক, সমাজকর্মী সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিনে (Subhash Mukhopadhyay Birth Anniversary) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'পদাতিক কবি'র জন্মবার্ষিকীতে তিনি লেখেন, 'বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।সুভাষদা ছিলেন আমার অভিভাবকতুল্য।আমার লড়াইয়ের দিনে তাঁর স্নেহ, সমর্থন ও আশীর্বাদ আমি পেয়েছি - এ আমার পরম সৌভাগ্য। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।'

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার কবি সুভাষের জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে প্রাবন্ধিককে সম্মান জানিয়ে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন। উল্লেখ করেন পদাতিক এক্সপ্রেস ট্রেন চালুর কথাও।

Sponsored

Merlin In Article

একদিকে রাজনৈতিক সচেতনতা আর প্রতিবাদী কবিতা, অন্যদিকে সাধারণ মানুষের কথা নিজের কলমে ফুটিয়ে তুলতে পেরেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে কবির জন্ম। গদ্যকার, ছড়াকার, অনুবাদক এবং ভ্রমণকাহিনী রচয়িতা হিসেবেও তিনি জনপ্রিয় ছিলেন।১৯৬৪ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার, এবং ১৯৯১ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। বাংলা সাহিত্যের সমাজ সচেতনতা ধারায় এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি। কবি প্রয়াত হন ২০০৩ সালের ৮ জুলাই।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →