চুপিসারে আর একটা কাজ সারতে নেমেছে বিজেপি সরকার। তাই সতর্ক থাকুন। মাথায় রাখুন। মানুষকে মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেত্রী বলছেন, সেনসাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে। সেনসাসের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর দিতে হবে, পরিবারের সকলের পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। মোবাইল নম্বর বারোয়ারি হওয়া মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর সুরক্ষিত থাকল না। সেনসাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, অথচ কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি। পুরসভা বা পুরনিগমের আসনের ডিলিমিটেশন করা হচ্ছে। কাদের সঙ্গে আলোচনা করেছে? নেত্রীর হুঙ্কার, সময় আগত। পুলিশি অত্যাচার বন্ধ করুন। নইলে ভূমিকম্প, বন্যা যখন হয় তখন সব ভাসিয়ে নিয়ে যায়। নিজেদের ঘর রক্ষা করতে পারবেন তো! নেত্রীর জিজ্ঞাসা বিজেপি শিবিরকে।
















